সর্বশেষ আপডেট : ২ মিনিট ৪ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু, হাসপাতালে দেড় হাজার

ডেইলি সিলেট ডেস্ক ::

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৬২ জন। সোমবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ শিশু ও যশোরে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার রাজশাহী মেডিকেলের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে ২ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে রাজশাহী মেডিকেলে হামে ৪২ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া এক দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২০ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৪১১ জন।

এদিকে যশোর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলায় এ পর্যন্ত ২৭ জন হাম রোগী শনাক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: