সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অনলাইনে রিটার্ন দাখিলে ৪১ লাখ ছাড়াল, সময় বাড়ানোর আবেদন বাড়ছেই

ডেইলি সিলেট ডেস্ক ::

ব্যক্তিশ্রেণির সাড়ে ৪১ লাখ করদাতা এ পর্যন্ত অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেছেন; সেই সঙ্গে রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদনও বাড়ছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বলছে, আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করায় অনলাইনে আবেদন দাখিলে ‘ব্যাপক সাড়া মিলেছে’।

২০২৫-২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

কর আদায়কারী সংস্থাটি বলছে, ইতোমধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।

কয়েক দফা বাড়ানোয় এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময় রয়েছে ৩১ মার্চ পর্যন্ত। তবে রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় পাবার সুযোগ থাকায় অনেকেই সেজন্য আবেদন করছেন।

রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সারার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে।

করদাতারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন।

এনবিআর বলছে, গত কয়েকদিনে পাঁচ হাজারের বেশি করদাতা রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন করেছেন এবং বেশিরভাগ করদাতাকে অনলাইনেই সময়ের আবেদন মঞ্জুর করা হয়েছে।

অনলাইনে করদাতার আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন করছেন।

সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে করদাতা কোনো জরিমানা বা অতিরিক্ত কর না দিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

যেসব করদাতা এখনো রিটার্ন দাখিল করেননি, তারা বর্ধিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে চাইলে তাদেরকে অবশ্যই ৩১ মার্র্চের মধ্যে আবেদন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: