সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুই দিনে পদ্মা সেতুতে পৌনে ৯ কোটি টাকার টোল আদায়

ডেইলি সিলেট ডেস্ক ::

ঈদের ছুটির প্রথম দুই দিনেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঘরমুখো যাত্রায় পদ্মা সেতুতে বিপুল যানবাহন পারাপার এবং টোল আদায়ে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব এসেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ও বুধবার (১৮ মার্চ) এই দুই দিনে পদ্মা সেতু দিয়ে মোট ৮০ হাজার ৪০২টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে টোল আদায় হয়েছে ৮ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাওয়া প্রান্ত দিয়ে সবচেয়ে বেশি যানবাহন চলাচল করেছে। দুই দিনে এই প্রান্ত দিয়ে মোট ৫৩ হাজার ৩৫৮টি যানবাহন সেতুতে ওঠে।

সবশেষ বুধবার (১৮ মার্চ) একদিনেই ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। এদিন শুধু মাওয়া প্রান্ত থেকেই ২৮ হাজার ৩৯০টি মোটরসাইকেল সেতুতে ওঠে। এর আগের দিন ১৭ মার্চ মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ জানান, টোল প্লাজা দিয়ে প্রতি ৩ সেকেন্ডে ১০টি গাড়ি পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য আলাদা তিনটি লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আলতাফ হোসেন শেখ আরও বলেন, টোল প্লাজায় পৌঁছানোর আগে পদ্মা সেতু উত্তর থানার সামনে এবার কোনো যানজট নেই। ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ছাড়া মানুষের ঢল নামলেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকায় চিরচেনা যানজটের ভোগান্তি ছাপিয়ে এবারের যাত্রা হয়ে উঠেছে আনন্দদায়ক ও স্বস্তির। কোথাও কোনো বড় ধরনের জটলা ছাড়াই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৫ জুন একদিনে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন চলাচলের রেকর্ড হয়েছিল পদ্মা সেতুতে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: