সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় মসজিদ, কলাভবন সংলগ্ন শ্যাডো, ডাকসু ক্যাফেটেরিয়া, সমাজবিজ্ঞান চত্বর, চারুকলা, হাকিম চত্বর, শামসুন্নাহার হল, কার্জন হল ও জগন্নাথ হলের বিভিন্ন দেয়ালে এ পোস্টার সাঁটানো হয়েছে।

‘বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি চাই’সংবলিত পোস্টার সাঁটানোর কথা জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন।

ছাত্রলীগের পোস্টার সাঁটানোর প্রতিবাদ জানিয়ে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি।

ডাকসুর তরফে ঘটনার প্রতিবাদে দুপুরে প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে বিকালে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

জানতে চাইলে প্রক্টর সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, এ পোস্টারগুলো শেষ রাতে লাগিয়েছে। এখন ওই সময় কারা দায়িত্বে ছিল তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করছি। আর একটা ভিডিওতে দেখেছি, দুজন ছেলে এসে এসব পোস্টার লাগিয়েছে। এরা কারা এখনো চিহ্নিত করতে পারিনি; আমরা চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: