সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

খন্দকার মুক্তাদিরের শুকরানা দোয়া মাহফিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রথমেই তিনি আল্লাহ তাআলার প্রতি সীমাহীন শুকরিয়া জ্ঞাপন করেন এবং দলের শীর্ষ নেতৃত্ব ও সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সবার ভালোবাসায় বিজয় অর্জন সম্ভব হয়েছে এবং এখন সম্মিলিতভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। সবাই মিলে সুখী ও সমৃদ্ধ সিলেট গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুক্রবার বাদ আসর সিলেট মহানগর বিএনপি আয়োজিত হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে অনুষ্ঠিত শুকরানা দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন এবং সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।- বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: