সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট-৬ আসনে বিজয়ী এমরান আহমদ চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিনকে ১০ হাজার ৮৭৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭৪৭ ভোট।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমরান আহমদ চৌধুরী আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর ভালোবাসা ও সমর্থনেই এই বিজয় অর্জিত হয়েছে। আগামী দিনে দুই উপজেলাকে সুখী ও সমৃদ্ধ করতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: