সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

টয়োটা বাংলাদেশের এমডিসহ তিন কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রতারণার অভিযোগে করা মামলায় টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মালয়েশিয়ার নাগরিক প্রেমিত সিংসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। আসামিদের আগামী ৫ মার্চ আদালতে হাজির হতে হবে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন আমলে নিয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

আসামিরা হলেন— টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (মালয়েশিয়ার নাগরিক) প্রেমিত সিং, টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট (জাপানি নাগরিক) আকিও ওগাওয়া ও টয়োটা টুশো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান।

সংশ্লিষ্ট আদালতের সহকারী বেঞ্চ সহকারী এনায়েত উলাহ এসব তথ্য জানান।

ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন করতে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ৯ জুলাই এ মামলা করেন নাভানা লিমিটেডের শফিউল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, নাভানা লিমিটেডের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগে ২০২৫ সালের ৯ জুলাই শফিউল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, নাভানা লিমিটেড দীর্ঘদিন ধরে বাংলাদেশে টয়োটা ব্র্যান্ডের একক পরিবেশক (ডিস্ট্রিবিউটর) হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু অভিযুক্তরা পরিকল্পিতভাবে নাভানার বিরুদ্ধে মিথ্যা ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

আদালতের নির্দেশে তদন্ত শেষে গত ৮ ডিসেম্বর পিবিআই-এর ইন্সপেক্টর সৈয়দ সাজেদুর রহমান আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়— অভিযুক্তরা গ্রাহকদের অর্ডার করা যানবাহনের উৎপাদন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেছেন। কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য অত্যাবশ্যকীয় ‘ম্যানুফ্যাকচারার ইনভয়েস’ সরবরাহ না করে নাভানার আমদানি প্রক্রিয়া ব্যাহত করেছেন। এসব কর্মকাণ্ডের ফলে নাভানা আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি কাস্টমস সংক্রান্ত আইনি জটিলতা ও জরিমানার ঝুঁকিতে পড়েছে।

তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত আজ আসামিদের বিরুদ্ধে এই সমন জারি করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: