সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মেক্সিকোর সালামানকায় ফুটবল ম্যাচ শেষে গুলিতে নিহত ১১, আহত ১২

ডেইলি সিলেট ডেস্ক ::

মেক্সিকোর সালামানকা শহরে একটি ফুটবল ম্যাচের পর মাঠেই সশস্ত্র হামলায় ১১ জনকে হত্যা করেছে একদল হামলাকারী। এ ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। তবে হামলার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে গণমাধ্যম।

সালামানকার মেয়র সেসার প্রিয়েতো রোববার ফেসবুকে এক পোস্টে এ ঘটনার কথা জানান। তিনি হামলাটিকে ‘কাপুরুষোচিত ও দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, এতে এক নারী ও এক শিশুও আহত হয়েছেন।

প্রিয়েতো বলেন, “এই ঘটনা একটি গুরুতর সামাজিক ভাঙ্গনের প্রতিফলন। এটি রাজ্যজুড়ে, বিশেষ করে সালামানকায় সহিংসতার একটি ঢেউ বইয়ে দিয়েছে, যা আমরা দুঃখের সঙ্গে প্রত্যক্ষ করছি।”

তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে অপরাধী গোষ্ঠীগুলো কর্তৃপক্ষকে তাদের অধীন করার চেষ্টা করছে, কিন্তু তারা তা অর্জন করতে পারবে না।”

সালামানকা যে গুয়ানাহুয়াতো রাজ্যে অবস্থিত, সেই রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, হামলার ঘটনায় একটি তদন্ত শুরু করা হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের শনাক্ত করতে নগর, রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

ফেসবুকে দেওয়া আরেক মন্তব্যে মেয়র প্রিয়েতো বলেন, “দায়ীদের খুঁজে বের করা হবে।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গুয়ানাহুয়াতো মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক রাজ্যগুলোর একটি হিসেবে পরিচিত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: