সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কুমিল্লা থেকে আটক

ডেইলি সিলেট ডেস্ক ::

কুমিল্লা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন (বিথী)কে আটক করেছে। সোমবার বিকেলে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম গণমাদ্যমকে জানান, কুমিল্লায় খাদিজা ইয়াসমিনের অবস্থান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে জেলখানা সড়ক এলাকায় অভিযান চালানো হয় এবং তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। গত ৫ ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। খাদিজা ইয়াসমিন বাবার সঙ্গে দেখা করতে সোমবার কুমিল্লায় এসেছিলেন।

সূত্রটি আরও জানায়, খাদিজা ইয়াসমিনের সম্পৃক্ততা অপরাধ চক্রের আর্থিক লেনদেন এবং পলাতক সহযোগীদের সহায়তার সঙ্গে থাকতে পারে। অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৭ মে কুষ্টিয়া থেকে যৌথ বাহিনী শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যে রাজধানী থেকে সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: