সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জামালপুরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

জামালপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে জামালপুর–টাঙ্গাইল মহাসড়কের বেলটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ।

নিহত দুই ব্যক্তি হলেন- জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার দিপু বাবু (২২) ও একই এলাকার রাসেল (২২)। আহত শ্যামল বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দিপু, রাসেল ও শ্যামল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক প্রথমে রাসেলকে মৃত ঘোষণা করেন। পরে সার্জারি বিভাগে ভর্তি দিপু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। স্থানীয় জলিল মণ্ডল জানান, হঠাৎ বড় শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। একজন ঘটনাস্থলেই মারা গিয়েছিল। বাকিদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এস এম নূর মোহাম্মদ বলেন, নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: