![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তি দেয়ার জন্য বোর্ডভিত্তিক বৃত্তির কোটা বণ্টন তালিকা প্রকাশ করা হয়েছে। ৯টি শিক্ষবোর্ডের তথ্য অনুযায়ী মোট মেধাবৃত্তি পাবেন এক হাজার ১২৫ জন ও সাধারণ বৃত্তি পাবেন নয় হাজার ৩৭৫ জন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানদেরকে পাঠানো হয়েছে।
আদেশ অনুযায়ী, নির্ধারিত মেধাবৃত্তির কোটা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ডভিত্তিক প্রাপ্য মেধাবৃত্তির সংখ্যা- ঢাকা বোর্ডে ৪৬৫, ময়মনসিংহ বোর্ডে ৫০, রাজশাহী বোর্ডে ১৭৯, কুমিল্লা বোর্ডে ৪৯, সিলেট বোর্ডে ২৮, বরিশাল বোর্ডে ৩০, যশোর বোর্ডে ১০৬, চট্টগ্রাম বোর্ডে ১০৮, দিনাজপুর বোর্ডে ১১০ জন।
এছাড়াও নির্ধারিত সাধারণ বৃত্তির কোটা অনুযায়ী নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থী অনুপাতে বোর্ডভিত্তিক প্রাপ্য সাধারণ বৃত্তির সংখ্যা- ঢাকা বোর্ডে তিন হাজার ৩২, ময়মনসিংহ বোর্ডে ৫৫৬, রাজশাহী বোর্ডে এক ২৫৫, কুমিল্লা বোর্ডে ৭৪০, সিলেট বোর্ডে ৫৬১, বরিশাল বোর্ডে ৬০০, যশোর বোর্ডে ৮৪০, চট্টগ্রাম বোর্ডে ৮৩৯, দিনাজপুর বোর্ডে ৯৫২ জন।
আদেশে জানা যায়, মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ টাকা ও এককালীন বাৎসরিক অনুদান এক হাজার ৮০০ টাকা। সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ টাকা ও এককালীন বাৎসরিক অনুদান ৭৫০ টাকা। এই বৃত্তির ব্যয় চলতি (২০২৫-২০২৬) অর্থ বছরের রাজস্ব বাজেটের ‘১২৫০২০১-১০৮৭৬২-৩৮২১১১৭’ বৃত্তি বা মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে।
২০২৫-২০২৬ অর্থ বছরে বর্ণিত বৃত্তিগুলোর বরাদ্দ-
এ বৃত্তি পেতে জুড়ে দেয়া হয়েছে কয়েকটি শর্ত। শর্তগুলো হলো-
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দ করা বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে পাঠাতে অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যেকোন ব্যাংকে হিসাব খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির সাতদিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিতে হবে।
আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে হার্ডকপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠাতে হবে। এবং শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রকাশিত গেজেটের তথ্য এক্সএল এবং পিডিএফ ফাইল-এ ই-মেইলে (dsheboardgazette@gmail.com) পাঠাতে হবে।