সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিরিয়ার দামেস্কে ইসরায়েলের হামলা, নিহত ১৩

ডেইলি সিলেট ডেস্ক ::

সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন এলাকায় ভোররাতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনীর নতুন অভিযান ও হামলায় সিরিয়ায় দুই শিশুসহ অন্তত ১৩ জন নাগরিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২৫ জন।

শুক্রবার (২৮ নভেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও গোলাবর্ষণে বেইত জিন এলাকার বহু পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়া পুরো এলাকাজুড়ে ইসরায়েলি ড্রোন টহল দিতে দেখা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বেইত জিনকে লক্ষ্য করে ইসরায়েলি আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও কয়েকজন নিহত ও আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ইসরায়েলি সূত্র জানিয়েছে, তাদের দুই সেনা সদস্য আহত এবং দুইজন সিরীয় বেসামরিক নিহত হয়েছে।

পরে ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বেইত জিনে প্রবেশ করা ইসরায়েলি বাহিনীকে স্থানীয়রা ঘেরাও করলে বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে তাদের সরিয়ে আনা হয়। এতে সিরীয়দের প্রাণহানি আরও বেড়েছে।

পরবর্তীতে জানা গেছে, ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছে এবং তাদের তিনজনের অবস্থা গুরুতর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org