![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার বিএনপিতে যোগ দেওয়াকে স্বাগত জানিয়ে ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বলেছেন, সকলকে তো আমি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারব না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ভাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত যোগদান সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শহিদুল ইসলাম বলেন, অনেক মানুষ আছে এই এলাকায়, যারা আওয়ামী লীগ করে, তাদের সকলকে তো আমি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারব না। দেওয়া যাবে? সব মানুষ কি অন্যায় করেছে? যারা অন্যায় করেছে, তারা কেউ কেউ পালিয়ে গিয়েছে। কেউ কেউ গর্তে লুকিয়ে আছে।
যোগদানকারী নেতা সহিদুল হক প্রসঙ্গে বিএনপির প্রার্থী শহিদুল আরও বলেন, যাকে কেন্দ্র করে আমাদের আজকের এই সভা, সহিদুল হক সাহেব সম্পর্কে আমি অনেককে জিজ্ঞাসা করেছি, সকলে ওনার সম্পর্কে ভালো বলেছেন। কেউ বলে নাই, উনি আওয়ামী লীগের নামে, দলের নামে কোনো অন্যায় করেছে, কোনো অনিয়ম করেছে, কারও ওপর জুলুম করেছে। যদি একজন লোকও বলত, তবে তাকে এই মুহূর্তে এ জায়গায়, এভাবে গ্রহণ করতাম না। এটা আমার নীতিবিরুদ্ধ।
পুলিশ ও প্রশাসনের উদ্দেশে শহিদুল ইসলাম বলেন, যারা অন্যায় করেছে, তাদের আপনারা গ্রেপ্তার করেন। যারা অপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের আপনারা গ্রেপ্তার করেন।
বিগত সরকারের সমালোচনায় বিএনপির প্রার্থী বলেন, অনেক উন্নয়নের গল্প শুনেছি। বিগত ১৭ বছরে এ এলাকায় কোনো উন্নয়ন হয়নি। গোপালগঞ্জে বিভাগ করতে পারেন নাই, সে জন্য ফরিদপুরেও বিভাগ দেন নাই। বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরে বিভাগ হবেই। দেশে এমন কোনো পুরোনো জেলা খুঁজে পাবেন না, যেখানে বিশ্ববিদ্যালয় নেই। এমনকি গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু ফরিদপুরে হয়নি।
আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে শহিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভাঙ্গা মহিলা কলেজকে সরকারীকরণ করা হবে এবং ভাঙ্গায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।