সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভারতের অভ্যন্তরে সংঘর্ষ, নিহত ৭

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাতজন মাওবাদী নিহত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায় এ ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় ‘এনকাউন্টার’ বলে জানা গেছে।

অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, এই সংঘর্ষে সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। নিহতদের মধ্যে টেক শঙ্কর নামে পরিচিত মেট্টুরি জোগা রাও ছিলেন।

মেট্টুরি জোগা রাও ওরফে টেক শঙ্কর সিপিআই (মাওবাদী) অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বে ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং কারিগরি কর্মকাণ্ড পরিচালনা করতেন।

পুলিশ জানিয়েছে, এর আগে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে আল্লুরি সীতারামারাজু জেলার মারেদুমিলির কাছে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমার মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন মহেশচন্দ্র লাড্ডা।

এদিকে, ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র ছেড়ে পুনর্বাসনের রাস্তা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজয় শর্মা বলেন, বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চলছে এবং তার ফলাফলও পাওয়া যাচ্ছে। যারা মূলস্রোতে ফিরে আসতে চান, তাদের কাছে আমরা আবেদন করেছি, তারা যেন পুনর্বাসনের রাস্তা বেছে নেন। মর্যাদাপূর্ণ পুনর্বাসনের জন্য সরকার প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: