সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আল্লাহর গজবের কারণেই ক্ষমতা হারিয়েছেন শেখ হাসিনা: কাদের সিদ্দিকী

ডেইলি সিলেট ডেস্ক ::

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কোন শাসককে গদি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে শেখ হাসিনা করেছেন। আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ধারাবাহিক সংলাপে এই বক্তব্য দেন তিনি।

এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রসঙ্গ তুলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, গণভোটের চার প্রশ্নে ভোটাররা কীভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে, সে বিষয়ে মানুষ এখনও বিভ্রান্ত। গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ১৫ মাস হলো সরকারের ডাকে যাই না। নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনার নির্বাচন করতে গেলে সে নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন না। ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সে জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org