সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

লাতিন আমেরিকার চার দেশ থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন দক্ষিণ ও মধ্য আমেরিকার চারটি দেশ: আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা এবং এল সালভাদর-এর ওপর থেকে রপ্তানি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এই দেশগুলোর সঙ্গে কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য সংক্রান্ত চুক্তি হওয়ার পরেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিল।

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “ট্রাম্প প্রশাসন মার্কিনিদের জীবনযাত্রার ব্যয় হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি সেই প্রতিশ্রুতিরই অংশ।” তিনি আরও জানান, সামনের দিনগুলোতে এমন আরও কিছু চুক্তি করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রায় আড়াই মাস পর গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তিনি এই অতিরিক্ত শুল্ক আরোপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলে উল্লেখ করেছিলেন।

এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে এবং মার্কিন বাজারে পণ্যের সরবরাহ কমে যাওয়ায় খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে গিয়েছিল।

এএফপি-র প্রতিবেদন অনুসারে, আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এল সালভাদরের সঙ্গে নতুন চুক্তির শর্ত অনুসারে এই চারটি দেশের খাদ্যপণ্যের বাজারে অবাধ প্রবেশাধিকার পাবে খাদ্য-পণ্য আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন মার্কিন কোম্পানি। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম নেমে আসবে।

মার্কিন প্রশাসনসূত্রে আরও জানা গেছে, দক্ষিণ আমেরিকার বৃহত্তম কফি উৎপাদক ও রপ্তানিকারী দেশ ব্রাজিল-এর সঙ্গেও পণ্য আমদানি সংক্রান্ত একটি চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরিয়ার সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। গত এপ্রিলে ব্রাজিলের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হলেও, কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে চুক্তি হলে এই শুল্ক হ্রাস পেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by:

fistinghd.netjosporn.netxfantazy.orgpornjoy.org