![]()

cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla

ডেইলি সিলেট ডেস্ক ::
খাগড়াছড়ির রামগড়ের একটি আবাসিক ভবন থেকে দুই চীনা নাগরিককে হেফাজতে নেওয়ার তথ্য দিয়ে পুলিশ বলছে, তারা অনুমতি না নিয়ে পার্বত্য এ জেলায় এসেছিলেন। চীনা পাসপোর্টধারী জিয়াং ছেংথং ও টেং তংগুয়ের কাছ থেকে ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইস জব্দ করার তথ্যও দিয়েছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখার কথা বলেছেন রামগড় থানার ওসি মো. মাঈন উদ্দিন।
তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রামগড় পৌরসভা বাজার এলাকার ইলিয়াছ হোসেনের মালিকাধীন আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। তারা ওই বাসা ভাড়া এক মাসের জন্য ভাড়া নিয়েছিলেন।
পুলিশ বলছে, তারা দুইজন বুধবার চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্না ক্ল্যাসিক নামের একটি অ্যালুমিনিয়াম কোম্পানির কর্মচারী মো. রোকন উদ্দিনের মাধ্যমে রামগড়ে আসেন। পরে কোনো নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে ইলিয়াছ হোসেনের কাছ থেকে বাসা ভাড়া নেন। বাড়ির মালিককে এ সময় তারা ইলেকট্রনিক্স সামগ্রীর গুদাম করা হবে বলে জানান।
রামগড় থানার ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে দুই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, দেড় মাস আগে চট্টগ্রামে এসে নগরীর খুলশী এলাকায় বসবাস শুরু করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রা্ন্ত প্রজ্ঞাপনের কথা তুলে ধরে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকের ভ্রমণে বা প্রবেশের আগে অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও তাদের তা নেই। চীনা দুই নাগরিকের কাছ থেকে জব্দ করা ডিভাইস সম্পর্কে যাচাই-বাছাইয়ে বিটিআরসির সহযোগিতা চাওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।