সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাবির পাঁচ স্থাপনায় তালা দিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আগামী ১৩ নভেম্বরের ‘লকডাউন কর্মসূচি’র অংশ হিসেবে তারা এ তালা লাগিয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

তালা লাগানো ফটকগুলো হলো-চারুকলা অনুষদ, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ গনমাধ্যমকে বলেন, যেসব গার্ড এসব গেটে দায়িত্বে ছিলেন, তাদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গেছেন। সেখানে সিসিটিভি ক্যামেরা আছে কিনা, তা আমরা যাচাই করছি। এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: