সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিএনপিতে যোগদানের পর রেজা কিবরিয়ার বার্তা

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজনীতিতে আবারও আলোচনায় এসেছেন অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া। গণফোরাম ও গণঅধিকার পরিষদে রাজনৈতিক পথচলার পর এবার তিনি যোগ দিয়েছেন বিএনপিতে। তিনি দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন।

বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রেজা কিবরিয়া।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে হবিগঞ্জ-১ আসনটি এখন পর্যন্ত ফাঁকা রেখেছে বিএনপি। সেখানে এখনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।

এ বিষয়ে রেজা কিবরিয়া বলেন, ‘ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।’

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানার থেকে একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন।

পরে সাবেক ডাকসু ভিপি নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ড. কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে। পরে গণঅধিকার পরিষদ দুই গ্রুপে ভাগ হয়ে যায়। আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন রেজা কিবরিয়া। পরে তিনি রাজনীতি থেকে কিছুদিন দূরে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: