সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আফগানিস্তানে ভূমিকম্পের আঘাত

ডেইলি সিলেট ডেস্ক ::

আফগানিস্তানে শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে। এনসিএস-এর তথ্যানুসারে, শুক্রবার ভোর ৫টা ০৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৮০ কিলোমিটার।

তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে, গত মঙ্গলবার ভোরে আফগানিস্তানে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এছাড়াও, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় উত্তর আফগানিস্তানে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা চতুর্থ ভূমিকম্প এবং ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্প।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: