সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
সোমবার, ১৩ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেইলি সিলেট ডেস্ক ::

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বৈঠকে যোগ দিতে আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ অক্টোবর) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ১২ অক্টোবর রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের গ্লোবাল মিটিংয়ে তিনি আমন্ত্রিত অতিথি। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে গত বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: