সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজাও মারা গেলেন

ডেইলি সিলেট ডেস্ক ::

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিক্ষিকা মাহফুজা খাতুনও মারা গেলেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মাহফুজার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। দুর্ঘটনার মোট মৃতের সংখ্যা এখন ৩৫ জন।

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে ৫৬ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ১৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, ২৩ জন এখনো চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: