সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শিবচরে বিএনপির নেতাকর্মীদের ওপর ‘জয় বাংলা’ স্লোগানে হামলা, আহত ২০

ডেইলি সিলেট ডেস্ক ::

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় সোমবার (১১ আগস্ট) রাতে ‘জয় বাংলা’ স্লোগানে একদল সশস্ত্র ব্যক্তি বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই পাঁচ্চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার দিকে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থিত নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিলেন। এ সময় চরশ্যামাইল ও কাজীর দোকান এলাকায় শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে তাদের কথা কাটাকাটির পর হামলা হয়।

বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হয়েছিল এবং হামলাকারীরা দেশি অস্ত্র-শস্ত্রসহ শতাধিক ব্যক্তি ছিলেন। তারা উল্লেখ করেন, ‘আমাদের অনেক লোক আহত হয়েছে। কিছু নেতাকর্মী মোটরসাইকেল রেখে খাল-বিল সাঁতরে বেঁচে ফিরেছে। পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ।’

হামলার সময় অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে বিএনপি অভিযোগ করেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আমরা তদন্ত করে দেখছি।’ মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ‘হামলার ঘটনা সত্য। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

হামলার অভিযোগপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: