সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রাথমিক শিক্ষদের বেতন নিয়ে বড় সুখবর

ডেইলি সিলেট ডেস্ক ::

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এছাড়া সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব কর্মকর্তাদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে সুপারিশ করা হবে।

শুক্রবার (৮ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

অধিদফতর সূত্রে থেকে জানা জায়, উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়। এরপর বিষয়টি নিয়ে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কেননা বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তারাও দশম গ্রেডে বেতন পাচ্ছেন। তদারকি কর্মকর্তা এবং প্রধান শিক্ষকের বেতন গ্রেড একই হওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসনিক জটিলতাও তৈরি হয়েছে।

অন্যদিকে ১৩তম গ্রেড পাচ্ছেন সহকারী শিক্ষকরা। এতে করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের তিন গ্রেডের ব্যবধান তৈরি হয়েছে। এতে টাকার অঙ্কে ইনক্রিমেন্টসহ প্রায় ১৫ হাজার ব্যবধান তৈরি হয়েছে। এ অসন্তোষ দূর করতে সরকার বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ও বিষয়টিতে সম্মতি দিয়েছে।

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, সহকারী শিক্ষকদের পদনাম পরিবর্তন করে ‘শিক্ষক’ করা হয়েছে। তাদের বেতন স্কেল ১১ গ্রেডে উন্নীত করতে প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এবং বিভাগীয় উপ-পরিচালকদের (ডিডি) স্কেল এক ধাপ উন্নীত করতে প্রস্তাব দেওয়া হবে।

তিনি জানান, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। বৈঠকে বেতন বাড়ানোর যুক্তি তুলে ধরা হলে তাতে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক সায় দিয়েছে। নতুন পে-কমিশনের কাছে বিষয়টি তুলে ধরা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: