সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

এবার এশিয়ার আরেক দেশে সুনামি সতর্কতা

ডেইলি সিলেট ডেস্ক ::

রাশিয়ায় ভূমিকম্পের জেরে জাপানেও সুনামি আঘাত হেনেছে। দেশটির উপকূলে সুনামির প্রথম ঢেউ আঘাতের পর আরও শক্তিশালী ঢেউ এগিয়ে আসছে। জাপানের কিছু অংশ ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের কবলে পড়তে পারে। এবার এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি পাপুয়া অঞ্চলের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। দ্রুত এ অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সতর্কতায় বলা হয়েছে, আজ বিকেলের মধ্যে ০.৫ মিটার (১.৬ ফুট) এর কম উচ্চতার সুনামির ঢেউ ইন্দোনেশিয়ার কিছু অংশে আঘাত হানতে পারে। পাপুয়া অঞ্চল, উত্তর মালুকু প্রদেশ এবং গোরোন্তালো প্রদেশের কিছু উপকূলীয় শহর সুনামির উচ্চ ঝুঁকিতে রয়েছে।

বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রাশিয়ার কিছু উপকূল প্লাবিতের খবর পাওয়া গেছে। এ ছাড়া ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, আজকের ভূমিকম্পটি ছিল গুরুতর এবং কয়েক দশকের ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী। একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান।

কামচাটকার কিছু অংশে ৩-৪ মিটার (১০-১৩ ফুট) উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভ বলেছেন, উপদ্বীপের উপকূলরেখা থেকে লোকজনকে দূরে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি ১৯.৩ কিলোমিটার (১২ মাইল) গভীরতায় আঘাত হানে, যা অগভীর ছিল এবং এর কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূল বরাবর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১২৬ কিলোমিটার (৮০ মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: