সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একমত হওয়া বিষয়গুলো

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলতি মাসের মধ্যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো চূড়ান্ত রূপ দিতে হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা শুরু হওয়ার আগে এসব কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, খসড়া দেওয়া হয়েছে। আজ বা আগামীকাল প্রাথমিকপর্যায়ের ঐক্যমতের খসড়া পৌঁছে দেওয়া হবে। আর ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয় একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে।

একমত হওয়া বিষয়গুলো হলো-

১. সংবিধানের ৭০ অনুচ্ছেদ (নোট অব ডিসেন্ট)

২. সংসদের স্থায়ী কমিটির সভাপতিত্ব

৩. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ

৪. রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান

৫. বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ

৬. জরুরি অবস্থা ঘোষণার কাঠামো

৭. প্রধান বিচারপতির নিয়োগ (নোট অব ডিসেন্ট)

৮. সংবিধান সংশোধন

৯. প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান (নোট)

১০. নির্বাচন কমিশনের নিয়োগ বিধান

১১. প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্তির মেয়াদকাল

১২. পুলিশ কমিশন গঠন।

এদিন সকালে ২১তম দিনের সভায় তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও গঠন কাঠামো এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে সংলাপ শুরু হয়েছে। এ ছাড়া বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। রাষ্ট্রকাঠামোর ২০টি মৌলিক সংস্কারের মধ্যে ১২টিতে নোট অব ডিসেন্টসহ রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। বাকি কিছু বিষয়ে আংশিক সমঝোতা হয়েছে। দ্বিতীয় দফার আলোচনায় খসড়া বিষয়ে দলগুলোর মতামত আগামীকাল দুপুরের মধ্যে জমা দিতে হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। এ ছাড়া কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত আছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: