সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় হতাহতের কোন খবর নেই: পেন্টাগন

ডেইলি সিলেট ডেস্ক ::

কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলায় হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছেন দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, কাতারে অবস্থিত উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছিল ইরানি ক্ষেপণাস্ত্র।

ইরান থেকে আল উদেইদ বিমান ঘাঁটিতে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। তবে এই হামলায় এখনও পর্যন্ত কোন আমেরিকান হতাহতের খবর মেলেনি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, “আরও তথ্য আসলে তা সরবরাহ করা হবে।”

এদিকে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কাতারের রাজধানী দোহার ঠিক বাইরে থাকা এই ঘাঁটিতে হামলার কোনও প্রভাব পড়েনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: