সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইসরায়েল-ইরান সংঘাত: নিজেদের আকাশসীমা বন্ধ করলো কাতার

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তেহরান প্রতিশোধের ঘোষণা দেয়ায় বেশ উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যজুড়ে। এমন পরিস্থিতিতে নিজেদের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কাতার।

সোমবার (২৩ জুন) আল জাজিরার খবরে বলা হয়, কাতার জানিয়েছে, এই অঞ্চলের উন্নয়নের মধ্যে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে তারা তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, নাগরিক এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের আকাশসীমায় সমস্ত বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এর আগে, কাতারে অবস্থিত মার্কিন ও যুক্তরাজ্যের দূতাবাসগুলো বিবৃতি প্রকাশ করে। কাতারে অবস্থিত তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়া হয় বিবৃতিতে। কাতারের বেশ কয়েকটি স্কুলও আগামীকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: