সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

করোনায় দেশে আরও দুই মৃত্যু, নতুন শনাক্ত ৪ জন

ডেইলি সিলেট ডেস্ক ::

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৪ জন। শনিবার (২১ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যাতে শনাক্তের হার ১.৯০ শতাংশ। এর আগে শুক্রবার (২০ জুন) নতুন করোনা শনাক্ত হয়েছিল ৬ জনের।

নতুন চারজন শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনে। নতুন করে দুজনের মৃত্যুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১০ জনে পৌঁছেছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ১১ জনের, এবং একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৯৭ জন।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: