সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাকিস্তানে ব্যাপক ঝড়বৃষ্টি, হতাহত শতাধিক

ডেইলি সিলেট ডেস্ক ::

পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯২ জন। দেশটির পাঞ্জাব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে। প্রদেশটিতে ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি এবং পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ১৪ জন মারা গেছেন। এদের মধ্যে পুরোনো এবং ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ধসে ও অনিরাপদ স্থানে অবস্থানের কারণে ১০ জনের বেশি মানুষ মারা গেছেন।

এছাড়া স্থানীয় একটি কারখানার ছাদ ঝড়ো হাওয়ায় ভেঙে পড়লে একজন শ্রমিক নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন বলে জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন পাকিস্তান টেলিভিশন। পাশাপাশি একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বলেও জানা গেছে। ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত শুক্রবার পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া, ধুলিঝড় ও বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল। পিডিএমএ এক বিবৃতিতে জানিয়েছে, “বজ্রপাত থেকে বাঁচতে নিরাপদ স্থানে থাকুন। খোলা জায়গায় থাকবেন না। অপ্রয়োজনে বাইরে বের হবেন না এবং ধীরে গাড়ি চালান।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: