সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নতুন কর্মসূচি ঘোষণা করলো যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপি ঘোষিত ৩১ দফাসহ বিভিন্ন বিষয়ে তরুণদের মতামত জানতে দলটির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদল নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

তরুণদের অংশগ্রহণে আগামী মে মাসে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বগুড়ায় তারা যৌথভাবে সেমিনার ও সমাবেশ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

এক্ষেত্রে ওই চার এলাকার প্রতিটিতে দুই দিনব্যাপী কর্মসূচি চলবে বলে রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

“আমাদের লক্ষ্য কেবল একটি রাজনৈতিক উদ্যোগ গ্রহণ নয়, বরং একটি উন্নয়ন ও উৎপাদনমুখী তথা জনবান্ধব সরকার ব্যবস্থার প্রয়াস। যেখানে তরুণেরা কেবল ভোটার নয়, বরং আগামীর নীতিনির্ধারক, চিন্তাশীল অংশীদার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামোর নির্মাতা,” সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন আব্দুল মোনায়েম মুন্না।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: