সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কৃষক ও গার্মেন্টস কর্মীকে গুরুত্ব দিলে দেশ উন্নত সমৃদ্ধ হবে: মির্জা ফখরুল

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের বিষয় যদি দ্রুত সিদ্ধান্ত না হয় তাহলে দেশ বিপদে পড়বে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খেটে খাওয়া, গার্মেন্টস কর্মী আর কৃষক শ্রেণির মানুষকে গুরুত্ব দিতে হবে। তাহলে দেশ আরও উন্নত সমৃদ্ধ হবে।

বিএনপির মহাসচিব বলেন, দেশ আমাদের ভবিষ্যৎ ও আমাদের নির্মাণ করতে হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের জন্য কিছু করবেন না।

মির্জা ফখরুল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের ধাক্কা দিয়ে কিছুই করতে পারবে না। গণতন্ত্রের কোন বিকল্প নেই, এটা চাপিয়ে দেয়া যাবে না, এটার চর্চা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: