সর্বশেষ আপডেট : ৩৩ মিনিট ৩ সেকেন্ড আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেইন শান্তি আলোচনা বাদ দেবে যুক্তরাষ্ট্র

ডেইলি সিলেট ডেস্ক ::

রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে শান্তি চুক্তির জন্য মধ্যস্থতা করার চেষ্টা যুক্তরাষ্ট্র বাদ দিয়ে দেবে যদি কয়েকদিনের মধ্যেই একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছার পরিষ্কার কোনও লক্ষণ দেখা না যায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে দিয়ে একথা বলেছেন। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে সহায়তা করতে চায়। কিন্তু এ প্রচেষ্টায় অগ্রগতির কোনও লক্ষণ দেখা না গেলে তারা সরে যেতে ইচ্ছুক।

“আমরা এই চেষ্টায় সপ্তাহর পর সপ্তাহ এবং মাসের পর মাস কাটাতে চাই না। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ভিত্তিতে নজর দেওয়ার আরও অনেক বিষয় আছে”, বলেন তিনি।

ইউক্রেইন ওয়াশিংটনের সঙ্গে মিনারেল চুক্তি সইয়ের পথে প্রথম পদক্ষেপ নেওয়ার কয়েকঘণ্টা পরই রুবিওর এমন মন্তব্য এল।

বৃহস্পতিবার ইউরোপীয় নেতাদের সঙ্গে প্যারিসে বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের রুবিও বলেন, “আমাদের এখন খুব দ্রুত নির্ধারণ করা দরকার। আমি কয়েকদিনের কথা বলছি। স্বল্পমেয়াদে এটি করা সম্ভব কিনা। এটি যদি না হয় তাহলে আমরা সরে যাব।”

তিনি আরও বলেন, এটি স্পষ্ট যে, একটি শান্তি চুক্তি করা কঠিন। কিন্তু এটি দ্রুত করা যেতে পারে এমন লক্ষণ থাকা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: