সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পটুয়াখীতে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয় পুড়ে গেছে

ডেইলি সিলেট ডেস্ক ::

পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে।

গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকেউপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, বাজারের ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে দুটি মুদিদোকান, একটি রেস্তোরাঁ, একটি কীটনাশকের দোকানসহ পাঁচটি প্রতিষ্ঠান পুড়ে গেছে।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, ঠিক কীভাবে আগুন লেগেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তদন্ত চলছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: