সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ২৯ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইয়েমেনের দুই এলাকায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

ডেইলি সিলেট ডেস্ক ::

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের দুই এলাকায় নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি বিদ্রোহীদের আল-মাসিরাহ টিভি জানিয়েছে, বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। এ হামলাকে ‘মার্কিন আগ্রাসন’ হিসেবে দেখা হচ্ছে।

লোহিত সাগরের তীরে অবস্থিত হুদেইদা অঞ্চলে চারটি এবং হুতিদের জন্মভূমি ইয়েমেনের সাহদায় আরেকটি বিমান হামলা করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দ্বিতীয়বার আটকাতে সক্ষম হয়েছে।

হুতিদের সূত্র অনুসারে, শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে। বিশেষ করে হুতিদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এক ভারী বোমাবর্ষণে ৫৩ জন নিহত হয়। এর জবাবে, হুতি বিদ্রোহীরা মার্কিন বিমানবাহী ক্রুজ গ্রুপের ওপর হামলা চালায় এবং দুইবার ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, হুতিরা গাজায় যুদ্ধ চলাকালে লোহিত সাগরে জাহাজে আক্রমণ করছিল। ফলে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: