সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নানা আয়োজনে কুষ্টিয়ায় শহীদদের শ্রদ্ধা

ডেইলি সিলেট ডেস্ক ::

একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে কুষ্টিয়ার কালেক্টর চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

এরপর কুষ্টিয়ার জেলা পুলিশ, কুষ্টিয়া প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।

অন্যদিকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরসমূহ, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: