সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ শিক্ষার্থী আহাদ মারা গেল হাসপাতালে

ডেইলি সিলেট ডেস্ক ::

গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহাদ মৃত্যুবরণ করেছেন। মৃত শিক্ষার্থী আহাদ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মাশরিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক ড. মাশরিক হাসান জানান, আহাদ হাসপাতালে চিকিৎসারত ছিলো। ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসক তাকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, এর আগে গত সোমবার রাতে তিনি সূত্রাপুর এলাকায় একটি ভাড়া মেসে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেন মেসের বন্ধুরা। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।

তার বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: