সর্বশেষ আপডেট : ৩০ মিনিট ২৭ সেকেন্ড আগে
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাত টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল

ডেইলি সিলেট ডেস্ক ::

মেয়াদোত্তীর্ণ সাত টেলিকম প্রতিষ্ঠানের পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (২০ জানুয়ারি) বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও প্রতিষ্ঠানগুলো লাইসেন্স নবায়নের জন্য আবেদন না করায় লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হিসেবে বাতিল করা হয়েছে।

লাইসেন্স বাতিল হওয়া সাত প্রতিষ্ঠান হচ্ছে টেলিবার্তা লিমিটেড, র‍্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড ও ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড। বাতিলকৃত লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।

এ ছাড়া বাতিল করা লাইসেন্সের মূল সনদ কমিশন বরাবর জমা প্রদানসহ কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: