সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাকিবকে রেখেই বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক ::

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ দল থেকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ।

জানা গেছে, রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলা হবে। আর সাকিব আল হাসান সাদা পোশাকে বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচটি তিনি খেলবে পারবেন প্রিয় আঙিনাতেই।

আগামী ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। ২১-২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর অব্দি চলবে ২য় টেস্ট।

১ম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: