সর্বশেষ আপডেট : ৫২ মিনিট ৮ সেকেন্ড আগে
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডেইলি সিলেট ডেস্ক ::

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ২৯ মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও বৈঠকে অংশ নেন।

সম্পূর্ণ ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য- বিনিয়োগ বৃদ্ধি এবং ভবিষ্যৎমুখী পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিয়ে যেতে পাকিস্তান আগ্রহী।

সাম্প্রতিক সময়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দুই দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সফর বৃদ্ধি পেয়েছে।

এ সময় হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে ‘নলেজ করিডোর’ প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পাশাপাশি, বাংলাদেশের একটি শিক্ষাবিদ প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করে সেখানকার শিক্ষা কাঠামো ও ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং যোগাযোগ অব্যাহত রাখার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: