সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ডেইলি সিলেট ডেস্ক ::

এক সপ্তাহের মধ্যেই ফের সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

রোববার দুপুরে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

ধানমন্ডির জিগাতলা এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গেলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, ওই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বসে এর সমাধান করা হয়েছে।

আজকের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজ পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সেদিন ১৮ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ওই দিন আইডিয়াল কলেজের নামফলকও খুলে নিয়ে যেতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: