সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোপা আমেরিকার ফাইনালের মঞ্চ মাতাবেন শাকিরা

ডেইলি সিলেট ডেস্ক ::

কলম্বিয়ান গায়িকা শাকিরার পরিচিতি কিংবা জনপ্রিয়তা বিশ্বব্যাপী। সুপার বোল এবং তিনটি বিশ্বকাপের মতো বড় বৈশ্বিক ইভেন্টে পারফরম্যান্স করে নজর কেড়েছেন তিনি।

এবার কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা। রবিবার (১৪ জুলাই) অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। এর মধ্যবিরতিতে মঞ্চ মাতাতে দেখা যাবে পপ তারকা শাকিরাকে। বিষয়টি লাতিন আমেরিকার আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে মঙ্গলবার (৯ জুলাই) নিশ্চিত করা হয়েছে।

প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা ফুটবলের এই টুর্নামেন্টে পারফর্ম করবেন। রাত ৮টায় নির্ধারিত ম্যাচের মধ্যবিরতিতে (হাফ টাইম) গান গাইবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেছেন, শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো গ্রহের প্রতিটি কোণে গাওয়া হয় এবং সবাইকে নাচের তালে মাতিয়ে দিয়ে তার শিল্পকে একটি বৈশ্বিক ঘটনায় রূপান্তর করে, যা সীমানা অতিক্রম করে লাখ লাখ মানুষ উপভোগ করে। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকা ইউএসএ ২০২৪-এ তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থতা এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে।

কার্ডি বি কে ফিচার করা তার গান ‘পুন্তেরিয়া’ ২০২৪ কোপা আমেরিকা কনমেবল কভারেজের অফিসিয়াল গান। মার্কিন যুক্তরাষ্ট্রে কনমেবল এবং কনকাকাফ-এর ১৬টি দলের অংশগ্রহণে এবারের কোপা আমেরিকা গেল ২০ জুন শুরু হয়ে ১৪ জুলাই শেষ হবে।

এদিকে, মার্চ মাসে নিজের ১২তম স্টুডিও অ্যালবাম ‘লা মুজেরেস ইয়া নো লোরান’ মুক্তি দেন শাকিরা। এরপর বিলবোর্ড ২০০-এ ১৩ নম্বরে অবস্থান করছে এবং শীর্ষ অ্যালবাম বিক্রিতে ২ নম্বরে উঠে এসেছে এটি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: