সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা

ডেইলি সিলেট ডেস্ক ::

স্ত্রীকে ভিডিও কলে রেখে আরিফুল ইসলাম (৩৫) নামে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন। রোববার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহতে এই ঘটনা ঘটে। ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নে সিপাহি হিসেবে কর্মরত আরিফুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সদর উপজেলার ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নের পার্শ্ববর্তী উসমান গনির ভাড়া বাড়িতে আরিফুল ইসলাম সপরিবার নিয়ে থাকতেন। বৃহস্পতিবার ছুটিতে সপরিবার দিনাজপুর যান। রোববার (৫ মে) তিনি একা ফিরে আসেন। যতদুর জানতে পেরেছি, দাম্পত্য কলহে স্ত্রীকে ভিডিও কলে রেখেই আরিফুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, বিষয়টি জানতে পের ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছিলাম। তারা মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্রুত মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: