সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শুক্রবার, ১৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুবাইয়ে কর্মী নিয়োগ, সিলেটে সরাসরি ইন্টারভিউ

ডেইলি সিলেট ডেস্ক ::

মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের অন্তত দুই শতাধিক দেশের ৯০ লাখের বেশি প্রবাসী কর্মরত রয়েছেন। এরমধ্যে রয়েছেন উত্তর–পূর্বাঞ্চলের জনপদ সিলেট বিভাগের অসংখ্য প্রবাসী। বিভিন্ন ক্যাটাগরিতে কাজের সুব্যবস্থা এবং পরিবার নিয়ে স্থায়ীভাবে সেখানে বসবাসের সুবিধা ভোগ করছেন প্রবাসীরা। সম্প্রতি দেশটিতে একটি বিখ্যাত কোম্পানি অভিবাসী নেয়ার ঘোষণা দিয়েছে। দিয়েছে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি। আর এতে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ নেওয়া হবে সিলেট থেকে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) বিখ্যাত কোম্পানী Al Tanmyah Services L.L.C তে কিছু পদে সরাসরি পুরুষ কর্মী নিতে লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইতোমধ্যে কোম্পানীর প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। আগ্রহী প্রার্থীদেরকে মূল পাসপোর্ট, ১০ কপি পাসপোর্ট সাইজ ল্যাব প্রিন্ট ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা), অভিজ্ঞতার সনদ ও জীবন বৃত্তান্তসহ সরাসরি অফিসে অথবা নিম্নলিখিত টিটিসি গুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে- ইন্টারভিউ নেওয়া হবে সিলেট টিটিসিতে আগামীকাল সোমবার (২৫ মার্চ)। দুই বছর (নবায়ন যোগ্য) চাকরির মেয়াদ থাকবে। চাকুরি শেষে দেশে ফিরতি এয়ার টিকেটও দিবে কোম্পানী। কাজের সময় – বেসিক ৮ ঘন্টা (ওভারটাইম ২ ঘন্টা আবশ্যক)। আর ভেশনাল পিরিয়ড থাকবে ছয়মাস।

যেসব পদে কর্মী নেওয়া হবে- মেসন, স্টীল ফিক্সার, পেইন্টার, কার্পেন্টার, প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান, মেডিক্যাল, ইন্সুরেন্স, ও আই.ডি কোম্পানী প্রদান করিবেন ৷ এছাড়ও বাসস্থান, যাতায়াত ব্যবস্থা কোম্পানী কর্তৃক প্রদান করা হবে । এছাড়া বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাদি সংযুক্ত আরব আমিরাতের শ্রমিক আইন অনুযায়ী ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: