সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাধবপুরের ফ্রিপ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুরের আদাঐরে ফ্রিপ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের নতুন জাত সম্প্রসারণ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয় মাধবপুর উপজেলার আদাঐর ব্লকের আদাঐর ইউনিয়নে। মঙ্গলবার কৃষি অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মো: নূর এ আলম সিদ্দিকী, মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

একই দিন অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের প্রদর্শনীর উপকরণ (৬টি ফলের চারা, ১২ মাসের সবজি বীজ, জৈব সার, বীজ সংরক্ষণ পাত্র, সাইনবোর্ড) ১৯৯ জন কৃষকদের মাঝে বিতরণ করেন এবং পারিবারিক সবজি পুষ্টি বাগান পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: