সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাকিস্তানে রাজনৈতিক কার্যালয়ের বাইরে বড় বিস্ফোরণ, নিহত ২৫

ডেইলি সিলেট ডেস্ক ::

নির্বাচনের মাত্র একদিন আগেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পিশিনে স্বতন্ত্র এক প্রার্থীর কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪০ জনের বেশি। সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির সাধারণ নির্বাচনের মাত্র একদিন আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটল।
পিশিনের ডেপুটি কমিশনার জুম্মা দাদ খান জানিয়েছেন, পিশিনের নোকান্দি এলাকার এক প্রার্থীর কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পিশিনের খানোজাই এলাকায় স্বতন্ত্র প্রার্থী আসফান্দ ইয়ার খান কাকারের রাজনৈতিক কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ হয়েছে। কাকার বেলুচিস্তান নির্বাচনী এলাকার পিবি ৪৭ ও পিবি ৪৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

আহতদের খানোজাই তেহসিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. হাবিব।

বোমা বিস্ফোরণের খবর জানার পর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বেলুচিস্তানের মুখ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে (আইজিপি) প্রতিবেদন তলব করেছে।

ইসিপির মুখপাত্র বলেছেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: