সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নিজস্ব মুদ্রায় বাংলাদেশকে সহায়তা করতে চায় চীন: রাষ্ট্রদূত

ডেইলি সিলেট ডেস্ক ::

নিজেদের মুদ্রায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে চীন আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের মনিটারি পলিসির কারণে ডলারের মূল্য উঠানামা করছে। বিশ্বের অনেক দেশের মধ্যে চীনেও এটার প্রভাব দেখা যাচ্ছে। তাই এমন পরিস্থিতি উত্তরণে বাংলাদেশ এবং চীনের নিজেদের মুদ্রায় লেনদেন বৃদ্ধির বিষয় আলোচনা করেছি। আশা করছি এ বিষয়ে একসঙ্গে কাজ করতে পারবো আমরা।

এ সময় বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন, আমরা ১৪টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি নিজেদের জন্য। আর বাংলাদেশে এখন পর্যন্ত আটটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছে। তাই আমরা আমাদের অভিজ্ঞতা থেকে সামনে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: