সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শেখ হাসিনাকে মিশরের প্রেসিডেন্টের অভিনন্দন

ডেইলি সিলেট ডেস্ক ::

পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

সোমবার এক অভিনন্দন বার্তায় সিসি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে জয়ী হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনে আপনার জয়লাভ আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে প্রতিফলিত করে।

সিসি বলেন, মিশর এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি নিশ্চিত যে আমাদের পারস্পরিক সহযোগিতায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলোতে আরও বৃদ্ধি পাবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুননির্বাচিত করার জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান মিশরের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল এবং অব্যাহত সাফল্যর প্রশংসা করেন সিসি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: