সর্বশেষ আপডেট : ৪ মিনিট ৩০ সেকেন্ড আগে
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইতালিতে নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর মৃত্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

ইতালির মিলানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক এক শিক্ষার্থী মো. ইসমাইল হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতালি প্রবাসী অপর শিক্ষার্থী শিশির কুমার।

ইসমাইল হোসেন নোবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন ছিলেন। পরে মিলানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এদিকে ইসমাইল হোসেনের মৃত্যুতে ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ইসমাইল সিসকো আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। ইসমাইলের মরদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: