সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শীতে আগুন পোহাতে গিয়ে পুড়ে মরলেন বৃদ্ধা

ডেইলি সিলেট ডেস্ক ::

তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে সেই আগুনে পুড়েই প্রাণ গেল জবা রানী (৭৫) নামের এক বৃদ্ধার।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কর্ণিপাড়া মহল্লায় এ ঘটনায় ঘটে। মৃত জবা রানী ওই এলাকার মৃত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, কোনও সন্তান-সন্ততি না থাকায় স্বামীর মৃত্যুর পর থেকে বাড়িতে একাই থাকতেন জবা রানী। তীব্র শীতের মধ্যে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে বাড়ির আঙিনায় খড়ের আগুনের তাপ নিচ্ছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত আগুন কাপড়ে লেগে তার শরীর দগ্ধ হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসেন তারা। শুক্রবার রাতে মারা যান তিনি।

সুন্দরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: